টাঙ্গাইলে অস্ত্র ও গুলিসহ সামসুল ও সহিদুল্লাহ নামে দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-১২) সদস্যরা।
মঙ্গলবার গভীর রাতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানা এলাকাধীন যমুনা রিসোর্টের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
র্যাব-১২ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী বুধবার সকালে জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে র্যাবের একটি দল বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে যমুনা রিসোর্ট এলাকায় অভিযান চালায়।
এসময় কালিহাতী উপজেলার বেলটিয়া গ্রামের শাহজাহান তালুকদারের ছেলে সামসুল ও খোদা বখশের ছেলে মো. সহিদুল্লাহকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক সামসুলের নামে কালিহাতি থানায় কয়েকটি অভিযোগ রয়েছে। সামসুলের সহযোগী হিসাবে সহিদুল তার সকল কাজে সহযোগিতা করেন বলে তিনি জানান।