যাওয়ার কথা ছিল তার ম্যানচেস্টার ইউনাইটেডে। কিন্তু ভাগ্য পেদ্রো রদ্রিগেজকে নিয়ে গেল চেলসিতে। লা লিগা থেকে প্রিমিয়ার লিগে যাওয়া এই উইঙ্গার বলেছেন সুযোগ থাকলে বার্সেলোনাতেই থাকতেন তিনি।
মেসি-নেইমার-সুয়ারেজের বার্সেলোনাতে নিয়মিত একাদশে জায়গাই পাচ্ছিলেন না এই উইঙ্গার। শেষ পর্যন্ত বাধ্য হয়েই নিজের প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়েছিলেন তিনি। যদি নিয়মিত একাদশে জায়গা করে নিতে পারতেন, তাহলে যে বার্সেলোনা ছাড়তেন না সেটা আবারও বলেছেন। তিনি বলেন, বার্সার আক্রমণে দারুণ তিনজন রয়েছে। বার্সার একাদশে তাই জায়গা করে নেওয়াটা কঠিন ছিল। তাদের সঙ্গে লড়াই করার চেয়েও খারাপ লেগেছিল যে নিয়মিত একাদশে সুযোগ পাচ্ছিলাম না। আমি যদি একাদশে জায়গা করে নিতে পারতাম তাহলে সবকিছু হয়তো একটু অন্যরকম হতো।
চেলসি কোচ হোসে মরিনহো একগুয়ে ও ঠোটকাটা বলে পরিচিত। কিন্তু মরিনহো নাকি ব্যক্তিগত ভাবে আসলে তেমন নন। নতুন কোচ সম্পর্কে তিনি বলেন, কিছু মানুষের কাছে শুনতে হয়তো এটা অদ্ভুত লাগবে, কিন্তু ব্যক্তিগত ভাবে মরিনহো একদম ভিন্ন মানুষ। তিনি একদম পরিবারের মতো সবাইকে দেখে রাখেন। তিনি মূল্যবোধ সম্পর্কে অনেক বেশি সচেতন।