রাফাতের সঙ্গে ‘প্রেম কাহিনী’তে গাইলেন শ্রেয়সী

S M Ashraful Azom
ঈদ উপলক্ষে বাজারে আসছে শাহরিয়ার রাফাতের নতুন অ্যালবাম ‘মুসাফির মন’। সুফী গানের জনপ্রিয় এই শিল্পী অ্যালবাম প্রকাশের আগেই প্রেম কাহিনী নামের একটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করে ইউটিউবে প্রকাশ করেছেন। গানটিতে তার সাথে কণ্ঠ দিয়েছেন শ্রেয়সী।

এ সম্পর্কে রাফাত বলেন, ‌মুসাফির মন অ্যালবামের এই গানটি আমার খুব পছন্দের। অসাধারণ গেয়েছে শ্রেয়সী। আর জেকে মাজলিশ ভাইয়ের শ্রুতিমধুর কম্পোজিশনে প্রাণ পেয়েছে আমাদের প্রেম কাহিনী। আশা করি শ্রোতা ও দর্শকদেরও ভাল লাগবে গানটি।

প্রসঙ্গত, এরআগে রাফাতের প্রিয়া রে, বুকের ভিতর চিনচিন ব্যথা, শিরোনামে তুমি আমার, সাইয়া, এভাবে কি আর, জানেরে মাওলা গানের মিউজিক ভিডিওগুলো প্রশংসিত হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top