মূল্যবান যা ছিল, সবই হারিয়েছি : আয়লানের হতভাগ্য বাবা

S M Ashraful Azom
আমি এখন কিছুই চাইনা। আমাকে পৃথিবীর সব দেশ এনে দিলেও আমার তার প্রয়োজন নেই। মূল্যবান যা কিছু ছিলো সবই হারিয়ে ফেলছি আমি।' - কথাগুলো বলেছেন তুরস্কের অন্যতম অবকাশ যাপন কেন্দ্র বোদরামের সৈকতে ভেসে ওঠা তিন বছর বয়সী সিরিয় শিশু আয়লানের পিতা আব্দুল্লাহ কুরদি। জানা গেছে সন্তানদের লাশ নিয়ে শুক্রবার কোবানি ফিরে যাচ্ছেন এই হতভাগ্য বাবা।

অনেক স্বপ্ন নিয়ে দুই সন্তান আয়লান ও গালিব এবং স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে সমুদ্রপথে ইউরোপের উদ্দেশে পাড়ি জমিয়েছিলেন সিরিয়ার আব্দুল্লাহ কুর্দি। গ্রিসের কস দ্বীপ ছাড়ার একটু পরেই বড় একটি ঢেউ আছড়ে পড়ে তাদের বহনকারী নৌকাটির ওপর। যাত্রীদের কারও কথা না ভেবেই নৌকা থেকে নেমে সাঁতরাতে থাকেন মাঝি। এ সময় প্রাণপণে স্ত্রী ও সন্তানদের বাঁচানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু পারেননি। মরিয়া হয়ে একসময় তিনি নিজেই নৌকাটি চালানোর চেষ্টা করেন। আর তখনই আছড়ে পড়ে আরেকটি ঢেউ। ততক্ষণে সব শেষ। নিজে কোনোমতে প্রাণে বাঁচলেও একে একে সাগরে ভেসে যায় তার স্ত্রী ও দুই ছেলে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top