আজ থেকে জাতীয় পরিচয়পত্র নবায়ন ও সংশোধনে ফি

Seba Hot News
আজ ১ সেপ্টেম্বর থেকে জাতীয় পরিচয়পত্র নবায়ন ও সংশোধন করতে নির্ধারিত ফি জমা দিতে হবে। সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা ফি দিয়ে পরিচয়পত্র নবায়ন ও সংশোধন করা যাবে। সোনালী ব্যাংকের যেকোনো শাখায় এই ফি জমা দেওয়া যাবে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন এসব তথ্য জানিয়েছেন।
সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন বলেন, "জাতীয় পরিচয়পত্র সংশোধন ও নবায়নের জন্য আজ ১ সেপ্টেম্বর থেকে নাগরিকদের নির্ধারিত ফি জমা দিতে হবে। এটি কার্যকর করতে ইতিমধ্যে গেজেট প্রকাশ করা হয়েছে।" ইসি সূত্র জানিয়েছে, পরিচয়পত্র নষ্ট বা হারিয়ে ফেললে নতুন পরিচয়পত্র সংগ্রহের ক্ষেত্রে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ বরাবর আবেদন করতে হয়। তবে ফি ইসি সচিব বরাবর পে অর্ডার বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে।
সূত্র আরো জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র নবায়নে সাধারণ ১০০ টাকা ও জরুরি ভিত্তিতে ১৫০ টাকা ফি দিতে হবে। নষ্ট ও হারিয়ে গেলে নতুন পরিচয়পত্র সংগ্রহ করার ক্ষেত্রে সাধারণ সময়ে প্রথমবার ২০০ টাকা, জরুরি ভিত্তিতে ৩০০ টাকা। এ ছাড়া দ্বিতীয়বার সাধারণ সময়ে ৩০০ টাকা, জরুরি সময়ে ৫০০ টাকা এবং পরবর্তী যে কোনো সাধারণ সময়ে ৫০০ টাকা ও জরুরি ভিত্তিতে এক হাজার টাকা ফি জমা দিতে হবে।
এ ছাড়া পরিচয়পত্র সংশোধনের প্রথমবার ফি ২০০, দ্বিতীয়বার ৩০০ এবং  পরবর্তী প্রতিবার ৪০০ টাকা দিতে হবে। পরিচয়পত্রের তথ্য সংশোধনে প্রথমবার ১০০, দ্বিতীয়বার ২০০ ও পরের যে কোনো বার ৩০০ টাকা করে দিতে হবে।
বেসরকারি সংস্থা ও কর্তৃপক্ষকে নিবন্ধন তথ্য যাচাইয়ে দিতে হবে এককালীন পাঁচ লাখ টাকা। আর প্রতিবছর এক লাখ টাকায় এ সেবা নবায়ন করতে হবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top