'ছোটকাকু' এবার দিনাজপুরে

S M Ashraful Azom
ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ অবলম্বনে ঈদ ধারাবাহিক নাটক নির্মাণ হয়েছে আসছে বিগত কয়েক ঈদ ধরেই। নাটকটি পরিচালনা করেন আফজাল হোসেন। প্রতিবারই দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে নাটকটি।
 
এর আগে কক্সবাজার, রাজশাহী, সিলেট, সাতক্ষীরা ও রাঙামাটিতে এই সিরিজের শুটিং করা হয়েছে। এবার ছোটকাকুর গন্তব্য দিনাজপুর। এরইমধ্যে সেখানে পৌঁছেও গেছে শুটিং টিম।
 
নাটকটিতে ছোটকাকুর ভূমিকায় অভিনয় করেছেন আফজাল হোসেন। আট পর্বের এ ধারাবাহিকটির চিত্রনাট্য আফজাল হোসেন নিজেই লিখেছেন। প্রচার হবে আসছে কোরবানির ঈদে চ্যানেল আইতে।
 
এবারের গল্পের নাম ‘দিনদুপুরে দিনাজপুরে’। গত শনিবার থেকে দৃশ্যধারণ শুরু হয়েছে। দিনাজপুরের রামসাগরে প্রথম শুটিং হয়। সেখানে আরও কয়েকদিন নাটকটির শুটিং চলবে।
 
এবারও নাটকটিতে অভিনয় করেছেন আফজাল হোসেন, সঙ্গে রয়েছেন নাজিয়া হক অর্ষা ও সীমান্ত। নতুন যুক্ত হয়েছেন মুনিয়া ইসলাম।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top