'এমন বেড়া পশুদের জন্যও গ্রহণযোগ্য নয়'

S M Ashraful Azom
অভিবাসন প্রত্যাশীদের হাঙ্গেরিতে প্রবেশ ঠেকাতে সীমান্তে বেড়া নির্মাণের তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স। গৃহযুদ্ধ পিড়িত উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে হাজার হাজার মানুষের স্রোত ঠেকাতে ১৭৫ কিলোমিটার দীর্ঘ বেড়া নির্মাণ করেছে হাঙ্গেরি।
 
এমন বেড়া পশুদের জন্যও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে সোমবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী হাঙ্গেরির পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। অভিবাসন প্রত্যাশীদের মর্যাদা রক্ষা করতে জার্মানি ও ব্রটেনের আহ্বান জানানোর পর এমন অবস্থানের কথা জানালো এমন ফ্রান্স। অভিবাসী সংকট নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে আগামী ১৪ সেপ্টেম্বর বৈঠকে বসবেন ইউরোপের নেতারা।
 
পশ্চিম ইউরোপের তিনটি দেশ দক্ষিণ ইউরোপের দেশগুলোর প্রতি অভিবাসন প্রত্যাশীদের সাথে সহযোগিতাপূর্ণ আচরণের আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফেবিয়াস বলেন, 'হাঙ্গেরি ইউরোপের অংশ। মানুষ ঠেকাতে বেড়া নির্মাণ করা ইউরোপের মূল্যবোধের পরিপন্থী। পশুদের জন্যও এমন বেড়া গ্রহণযোগ্য নয়।'
 
গ্রিস, ইটালি ও হাঙ্গেরি ভূমধ্যসাগর পাড়ি দেয়া অভিবাসন প্রত্যাশীদের সামলাতে হিমশিম খাচ্ছে। শুধুমাত্র এ বছরই প্রায় তিন লাখ মানুষ দেশগুলোতে এসে পৌঁছেছে। সূত্র: আল জাজিরা।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top