২০১৬ সালের এশিয়া কাপ ভারতে না হলে বাংলাদেশে

Seba Hot News
 ২০১২ এবং ২০১৪। টানা দুই আসরের আয়োজক দেশ ছিল বাংলাদেশ। ২০১৬ সালে আসর বসার কথা ভারতে। কিন্তু গুঞ্জণ উঠেছে ভারতের আয়োজক হওয়া নিয়ে। এশিয়া কাপের পরপরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেটির আয়োজকও ভারত। বিশ্বকাপের ঠিক আগে ভারত নাকি এশিয়া কাপ আয়োজন করতে চাচ্ছে না। তাই বাংলাদেশের আয়োজক হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তবে সবকিছুই গুঞ্জণ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনও মনে করেন আগামী বছর ভারতেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপ।তবে কোনো কারণে ভারত যদি সেটা আয়োজন করতে না চায়, সেক্ষেত্রে আয়োজক হবে বাংলাদেশ। আজ মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবির কার্যালয়ে এমনটাই জানিয়েছেন পাপন।

তিনি সাংবাদিকদের বলেন,‘বাংলাদেশে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা আছে। তবে এসিসির সিদ্ধান্ত ছাড়া কোনো কিছু নিশ্চিত নয়। মনে হয় ভারতেই পরবর্তী এশিয়া কাপ হবে। আর সেটা না হলে বাংলাদেশই সম্ভাব্য আয়োজক। এসিসির পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

২০১২ সালের  এশিয়া কাপের ফাইনালে ওঠেছিল স্বাগতিক বাংলাদেশ। কিন্তু ফাইনালে পাকিস্তানের কাছে ২ রানের হেরে যেতে হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top