প্রজন্ম

S M Ashraful Azom
নায়ক রাজ রাজ্জাক। কোনো চলচ্চিত্র গ্রন্থ লিখতে হলে প্রতিটি অনুচ্ছেদই এই মানুষটি ছাড়া অপূর্ণ। ক্যারিয়ারের দীর্ঘযাত্রায় এখন পর্যন্ত অসংখ্য সাফল্যের ছাপ রেখেছেন চলচ্চিত্র জগতে। অভিনেতা, পরিচালক বা প্রযোজক প্রতিটি কাজই তার প্রশংসার দাবি রাখে। সময়ের পরিক্রমায় জীবনের গল্পগুলোর বয়স ধীরে ধীরেই বাড়তে থাকে। কিন্তু বয়সের ছাপে এই মানুষটি আজও চির সবুজ। তবে শরীরটা যে এখন খানিকটা বিশ্রাম চায়।

সম্প্রতি শারীরিক অবস্থার অবনতির কারণে হাসপাতালে ছিলেন রাজ্জাক। এরপর বাসায় পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। পরিবারের সাথে অবসর সময়গুলো ভালোই কাটছে তার। বাবাকে নিয়মিত সঙ্গ দিচ্ছেন চিত্রনায়ক বাপ্পারাজ ও সম্রাট। গত রবিবার সম্রাটের বড় মেয়ে আরিশা হোসেনের জন্মদিনে একই ফ্রেমে বন্দি হন তিন প্রজন্ম।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top