বকশীগঞ্জে ব্যবসায়ীর টাকা ছিনতাই, থানায় অভিযোগ দায়ের

G M Fatiul Hafiz Babu
 বকশীগঞ্জে এক ধান ব্যবসায়ীর টাকা ছিনতাই এর ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গত সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার সারমারা বাজার এলাকায়।
জানা গেছে , দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ার চর গ্রামের ধান ব্যবসায়ী আবদুস সাত্তার তার পাওনা টাকা আনতে সোমবার সারমারা বাজারের আরেক ধান ব্যবসায়ী ও রামরামপুর গ্রামের মাহালমের পুত্র আবদুল মোতালেবের দোকানে যান। আবদুস সাত্তার পাওনা বাবদ ২ লাখ ৮৫ হাজার টাকার মধ্যে  আবদুল মোতালেবের কাছ থেকে নগদ ১ লাখ ৮৫ হাজার টাকা পরিশোধ বাবদ নেন। পরে টাকা নিয়ে বিকালে আসতে চাইলে আবদুল মোতালেব তাকে কৌশলে সময়ক্ষেপন করে  রাত করায় । রাতে টাকা নিয়ে বাড়িতে আসার পথে সারমারা এলাকার পাকা রাস্তার উপর একদল দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে তার নিকটে থাকা টাকাগুলো ছিনিয়ে নেয়।
এদিকে টাকা ছিনতাই এর ঘটনায় ব্যবসায়ী মোতালেব প্রধান আসামি করে মঙ্গলবার বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে আবদুস সাত্তার ।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক নয়ন দাস জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস'া নেয়া হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top