বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসা সময়ের ব্যাপার মাত্র।

Seba Hot News
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসা সময়ের ব্যাপার মাত্র। তবে এখন দেশে তার ফিরে আসার পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তারেক রহমানের ৮ম কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপির আলোচনায় তিনি একথা বলেন।

মওদুদ বলেন, "তারেক রহমানকে হত্যার উদ্দেশে মঈন-ফখরুদ্দিন টর্চার করেছে। তাকে রশি দিয়ে উপরে তুলে পরে শূন্যে ফেলা দেয়া হয়। এতে তার মেরুদণ্ড ভেঙে যায়। উদ্দেশ্য ছিল তাকে মেরে ফেলা। তিনি যাতে আর দাঁড়াতে না পারেন সে ষড়যন্ত্র করেছিল তারা।"
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top