গাড়ি পোড়ানোর মামলায় যুবদল নেতা জেলহাজতে

Seba Hot News
পিরোজপুরের কাউখালী উপজেলায় গাড়ি পোড়ানোর মামলায় উপজেলা যুবদল নেতা উজ্জ্বল তালুকদারকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

বুধবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালতের বিচারক মো. গোলাম কিবরিয়া জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠায়।

উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারি গভীর রাতে বিএনপির ডাকা হরতাল অবরোধ চলাকালে আমরাজুড়ি ফেরিঘাট বাজারে পার্কিং করে রাখা একটি পিকআপ ভ্যানে আগুন লাগানোর ঘটনা ঘটে। ওই গাড়ি পোড়ানো মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top