বকশীগঞ্জে ফের বন্যা, নিম্নাঞ্চল প্লাবিত, জনদুর্ভোগ চরমে

G M Fatiul Hafiz Babu
কয়েকদিনের টানা বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের বকশীগঞ্জে ফের বন্যা দেখা দিয়েছে। এতে করে সাধুরপাড়া , মেরুরচর , ধানুয়া কামালপুর  ও বগারচর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পাহাড়ি ঢলে ধানুয়া কামালপুর ও বাট্টাজোড় ইউনিয়নের রোপা আমন ডুবে গেছে। এছাড়াও মেরুরচর ইউনিয়নের মাইছানির চর , মাদারের চর , ঘুঘরাকান্দি, উজান কলকিহারা, ভাটি কলকিহারা , ফকির পাড়া, ফারাজি পাড়া , সাধুরপাড়া ইউনিয়নের কুতুবের চর , উত্তর আচ্চাকান্দি, শেকপাড়া, খাপড়াপাড়া ও তেতুলতলি গ্রাম প্লাবিত হয়েছে। ব্রহ্মপুত্র , দশানী  ও জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধির ফলে এসব এলাকার রোপা আমন পানিতে নিমজ্জিত রয়েছে। পানি ফের বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের মানুষের দুর্ভোগ বেড়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ওইসব এলাকায় গোখাদ্যের সঙ্কট দেখা দিয়েছে।
অবিরাম বৃষ্টির ফলে বকশীগঞ্জ পৌর শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ না থাকায় সব শ্রেণির মানুষের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, প্রথম দফা বন্যায় ক্ষতিগ্রস'দের জন্য ১০ মেট্রিক টন জি.আর বরাদ্ধ পাওয়া গেছে। চেয়ারম্যানদের কাছ থেকে ভুক্তভোগিদের তালিকা হাতে পেলেই বিতরণ করা হবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top