গত ৩০ আগস্ট যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের এবারের আসর। আর আসরের পুরোটা সময়জুড়েই কেন্দ্রবিন্দু ছিলেন পপ তারকা টেইলর সুইফট। আর থাকবেনই না বা কেন!
তার সমসাময়িক অনেক বিখ্যাত গায়িকাদের পাস কাটিয়ে নিজের ঝুলিতে চারটি সেরা পুরস্কার তুলেন নিয়েছেন ২৫ বছর বয়সী এই মার্কিন পপ তারকা। সুইফট বলেন, ‘আমি বেশ উচ্ছ্বসিত ছিলাম মঞ্চে দাঁড়িয়ে। একসাথে এতগুলো অ্যাওয়ার্ড সত্যিই আমাকে বিস্মিত করেছে। অনেক ভালোবাসা আমার ভক্তদের প্রতি।’
‘ব্যাড ব্লাড’ গানে সুইফটের সাথে কাজ করে পুরস্কৃত হয়েছেন কেন্ড্রিক লামারও। অন্যদিকে বিয়ন্সে পাঁচটি মনোনয়ন পেলেও পুরস্কার জিতেছেন একটি। পুরো অনুষ্ঠানজুড়েই ছিল আলোচিত বিষয়।
শুরু করেন অনুষ্ঠানের উপস্থাপিকা মাইলি সাইরাস। বিচিত্র পোশাক পরে মঞ্চে উঠেই তাক লাগিয়ে দেন সবাইকে। দুটি পুরস্কার পেয়েছেন র্যাম্প তারকা কানইয়ে ওয়েস্ট। এর মধ্যে আছে মাইকেল জ্যাকসন ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড আর সামাজিক বক্তব্যধর্মী ভিডিওর সম্মান। বেস্ট মেল ভিডিও জিতেছে ব্রুনো মার্স ও মার্ক রনসনের ‘আপটাউন ফাঙ্ক’।

