চট্টগ্রামে গুলিতে যুবলীগ নেতা নিহত

S M Ashraful Azom
চট্টগ্রামে মঙ্গলবার রাতে দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতা মেহেদী হাসান নিহত হয়েছেন। তিনি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন।
 
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ বলেন, রাত ১১ টার দিকে মহানগরীর বায়েজিদ এলাকায় হেঁটে বাসায় ফেরার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশের অপর একটি সূত্র জানায়, নিহত মেহেদী হাসান নগরীর একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top