কফি মৃত্যুর কারণ!

S M Ashraful Azom
ক্লান্তি জুড়াতে কফির তুলনা নেই, কিন্তু সেই কফিই আপনার মৃত্যুর কারণ হয়ে দাড়াতে পারে যদি আপনার হাইপারটেনশন বা রক্তের সিস্টোলিক প্রেসার বেশি থেকে থাকে! নতুন এক গবেষণায় দেখা গেছে যে হাইপারটেনশনের রোগীদের কফি পান হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
 
ইতালির স্যান ড্যানিয়েল হাসপাতালের লুসিও মসের নেতৃত্বে হওয়া এই গবেষণায় দেখানো হয়েছে হাইপারটেনশনের রোগীদের ক্যাফেইন যুক্ত পদার্থ গ্রহণে  হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। লন্ডনে ইউরোপিয়ান কার্ডিওলজি সোসাইটির বার্ষিক সভায় এই গবেষণার ফলাফল প্রদর্শন করা হয়। গবেষণায় বলা হয় যেসব হাইপারটেনশনের রোগী ব্যক্তি দিনে চার কাপ বা তার বেশি কফি পান করেন তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কফি পান না করা ব্যক্তি থেকে চার গুণ বেশি। কমপক্ষে তিন কাপ কফি গ্রহণ করা ব্যক্তির ক্ষেত্রে সেটা তিনগুণ। হাইপারটেনশনের রোগীদের কঠোরভাবে ক্যাফেইন যুক্ত পানীয় যেমন: কফি, চা ও কোলা জাতীয় বর্জন করার পরামর্শ দিয়েছেন গবেষকরা।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top