অনলাইন ফ্যাশন ব্যাগ বিক্রেতা লারুজ বাজারে আনলো বিশ্বখ্যাত লিডিয়া মে প্রোডাক্ট

S M Ashraful Azom
সম্প্রতি ঢাকার গুলশানে আমারি হোটেলে জনপ্রিয় অনলাইন ফ্যাশন ব্যাগ বিক্রেতা লারুজ বিশ্বখ্যাত ব্র্যান্ড লিডিয়া মে’র প্রোডাক্ট বাংলাদেশের ক্রেতাদের জন্য উন্মুক্ত করা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল। দুইদিনের এই আয়োজনে ক্রেতাদের পরিচয় করিয়ে দেওয়া হয় আন্তর্জাতিক ফ্যাশন ব্যাগ সম্ভারের সঙ্গে।
 
বাংলাদেশের সৌন্দর্য এবং ঐতিহ্যে অনুপ্রাণিত হয়ে গ্লোবাল ব্র্যান্ড লিডিয়া মে প্রস্তুত করছে লাক্সারি লেদার ব্যাগ। যুক্তরাজ্য এবং আমেরিকাসহ বিশ্বের অনেক স্থানেই এসব ফ্যাশন ব্যাগের জনপ্রিয়তা আছে। গতানুগতিক হাতের কাজের বদলে, এসব ব্যাগে স্থান পেয়েছে বাংলাদেশের ঐতিহ্য এবং কাঁচামাল।
 
দেশের অভিজাত এবং স্টাইল-সচেতন নারীর জন্য অনলাইনে সেরা মানের হ্যান্ড ব্যাগ বিপণন করছে লারুজ। বাংলাদেশের যেকোনো প্রান্তে বিনা খরচে পৌঁছে দেওয়া হচ্ছে এসব এক্সক্লুসিভ ব্যাগ। সঙ্গে রয়েছে ফ্রি-রিটার্ন পলিসি। আন্তর্জাতিক বাজার মূল্যের চেয়ে বাংলাদেশের ক্রেতাদের জন্য ৩০ পার্সেন্ট কম মূল্যে লিডিয়া মে’র প্রোডাক্ট বিপণন করবে তারা। এর পাশাপাশি তারা ইতালিতে তৈরি জেনুইন লেদারের নিজস্ব ব্র্যান্ডের ফ্যাশন ব্যাগও রেখেছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top