সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট ক্যাবল তৈরি করবে যুক্তরাষ্ট্রের সম্প্রচার ও ক্যাবল কোম্পানি কমক্যাস্ট। এটি ব্যবহার করে সেকেন্ডে ১০ গিগাবাইটেরও বেশি গতিতে তথ্য আদান প্রদান করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে ইয়াহু নিউজ।
এতে বলা হয়েছে, এই ক্যাবল ব্যবহার করে গুগল ফাইবারের চেয়েও বেশি গতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে। ফিয়ার্স ক্যাবলকে দেয়া এক সাক্ষাৎকারে কমক্যাস্টের মুখপাত্র জানিয়েছেন, কমক্যাস্টের নেটওয়ার্ক হালনাগাদ করার কাজ আগামী তিন বছরের মধ্যে শেষ হবে। নতুন ধরণের ক্যাবল দিয়ে তথ্য স্থানান্তর আরও বেশি দক্ষ এবং সুচারুভাবে সম্পাদন করা যাবে। এজন্য বাসা-বাড়িতে ফাইবার অপটিক ক্যাবল বসাতে হবে না।
উল্লেখ্য, বর্তমানে প্রতিষ্ঠানটি গিগাবিট প্রো নামের দ্রুত গতির ইন্টারনেট কেবল সেবা দিচ্ছে। এই সেবার আওতায় ফাইবার অপটিক্যাল ক্যাবলের মাধ্যমে প্রতি সেকেন্ডে ২ গিগাবাইট তথ্য আদান-প্রদান করা যায়।