প্রতিহিংসার রাজনীতি করবো না: খালেদা জিয়া

S M Ashraful Azom
সরকারদলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘আমি বলতে চাই- ভয়ের কিছু নেই। আপনাদের অভয় দিচ্ছি; আমরা প্রতিহিংসার রাজনীতি করবো না। কারো প্রতি প্রতিশোধ নেব না’
 
মঙ্গলবার সন্ধ্যায় দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
খালেদা জিয়া বলেন, ‘আমরা শুধু চাই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে একটি নিরপেক্ষ নির্বাচন গঠন করতে হবে।’
 
দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের রাজনীতির আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘সরকার আসবে, সরকার যাবে। এদেশে কিন্তু মাত্র দুটি দলই আছে- বিএনপি ও আওয়ামী লীগ। কাজেই কোনো সময় আওয়ামী লীগ কোনো সময় বিএনপি, সেটারই রদবদল হতে থাকবে। আসুন উন্নয়নের রাজনীতি করি, জাতীয় ঐক্যের রাজনীতি করি। গুম-খুন-হত্যা বন্ধ করে, মামলা-হামলা বন্ধ করে সামনে দিকে দেশটাকে এগিয়ে নিতে অবাধ সুষ্ঠু নির্বাচন দিন।’
 
আলোচনা সভায় অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ, জমির উদ্দিন সরকার ও যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, আবদুল মান্নান, শামসুজ্জামান দুদু, আবদুল হালিম, জয়নাল আবেদীন, আফরোজা আব্বাস, সানাউল্লাহ মিয়া, ফজলুল হক মিলন, গিয়াস কাদের চৌধুরী, খায়রুল কবীর খোকন, আবদুস সালাম আজাদসহ অঙ্গসংগঠনের নেতারা। অনুষ্ঠান পরিচালনা করেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top