ফলোআপ শ্রীবরদী-ঝগড়ারচর রাস্তায় ধান ও কঁচু লাগিয়ে প্রতিবাদ করলেন এলাকাবাসী !

G M Fatiul Hafiz Babu


ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ঃ

শেরপুরের শ্রীবরদী উপজেলার শ্রীবরদী টু ঝগড়ার চর এলজিইডির রাস্তায় ধান ও কঁচু লাগিয়ে প্রতিবাদ করলেন এলাকাবাসী। ওই রাস্তটি দীর্ঘ যাবৎ এতই খারাপ হয়ে পড়েছে যে রাস্তা দিয়ে হেটে যাবার  সুযোগ নেই। ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা। বড় বড় গর্ত ও জলাবদ্ধতায় ওই রাস্তা এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। আজ সকালে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ওই রাস্তায় ধান ও কঁচু লাগিয়ে প্রতিবাদ করেন। এ সময় এলাকার জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করেন ক্ষুব্ধ এলাকাবাসী। দ্রুত ওই গুরুত্ব্বপূর্ণ রাস্তাটি  সংস্কারের দাবী জানান এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলেই।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top