ষ্টাফ রিপোর্টারঃ বকশীগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বকশীগঞ্জ থানার এসআই মাহবুবুর রহমান বকশীগঞ্জ পৌর এলাকার ঝংকার সিনেমা হলের সামনে থেকে একটি
সিএন্ডজি তে তল্লাশি চালিয়ে তাদের ৪০ পিছ ইয়াবাসহ আটক করা হয়। এরা হলেন- শ্রীবরদী উপজেলার খামারিয়া পাড়া গ্রামের জোলহাস আকন্দর ছেলে মোঃ আলী হোসেন বাচ্চু ও একই উপজেলার মুন্সিপাড়া
গ্রামের ফকির আলীর ছেলে মোঃ মোবারক মিয়া। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ পি এস এম
মোস্তাছিনুর রহমান জানান, আটককৃতদের আগামীকাল জামালপুর কোর্টে প্রেরন করা হবে।

