গাড়ি পোড়ানো ও ভাংচুরের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার সকালে ঢাকা মহানগর হাকিম আলমগীর কবীর রাজ এ নতুন দিন ধার্য করেন।
মঙ্গলবার এ মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। মির্জা ফখরুল চিকিৎসার জন্য বিদেশে থাকায় তার আইনজীবী জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত এ নতুন দিন ধার্য করে।
২০১২ সালের ৯ ডিসেম্বর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন। ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি মির্জা ফখরুল ইসলামসহ ৭৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল্লাহ বিশ্বাস ।