সুন্দরবন সংলগ্ন মংলা বন্দরের পশুর নদীতে কয়লাবাহী লাইটার জাহাজ ডুবির ২ দিনেও উদ্ধার তত্পরতা শুরু হয়নি। কয়লা বোঝাই লাইটার জাহাজটি পানির নিচে পুরোপুরি তলিয়ে গেছে। ছোট বড় নৌযান চলাচল স্বাভাবিক রাখতে একটি ভাসমান ড্রাম দিয়ে দুর্ঘটনাস্থল চিহ্নিত করে রাখা হয়েছে মাত্র।
ঘটনাস্থল দেখভাল ও নজরদারি করছে বন বিভাগের কর্মীরা। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক বেলায়েত হোসেন জানান, দুর্ঘটনা স্থলে বনরক্ষীদের দুটি টিম অবস্থান ও সার্বিক বিষয়াদি তদারকি করছে, যাতে ডুবন্ত লাইটার জাহাজ হতে ব্যবহূত জ্বালানি তেল কয়লার তেজসক্রিয়া ছড়ানো মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া সম্ভব হয়।

