বকশীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

G M Fatiul Hafiz Babu
জামালপুরের বকশীগঞ্জে ২০১৫-১৬ সালের রবি মৌসুমের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস' ৩২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বুধবার বেলা ১১ টায় সার ও সরিষার বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এসব সার ও বীজ বিতরণ করা হয়।
সার ও বীজ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
এসময় বকশীগঞ্জ ইউএনও নার্গিস পারভীন , উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফোরকান, আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা মিল্লাত, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. শহীদুজ্জামান ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদিক জিএম ফাতিউল হাফিজ বাবু ,মেরুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির সবুজ, নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিষ্টার প্রমুখ উপসি'ত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ৩২০ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ , ২০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top