রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
শ্রীবরদীতে সোমবার সকালে মাস ব্যাপি জাতীয় ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস হলরুমে কৃষি অফিসার কৃষিবিদ্ এফ এম মোবারক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্বেধন ঘোষনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা কৃষক লীগ আহবায়ক আব্দুল কাদির, কৃষক আবু জাফর প্রমূখ। এতে অংশ গ্রহণ করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষক-কিষানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার সাইফুল ইসলাম।