বাংলা সাহিত্যের অন্যতম শীর্ষ কবি শামসুর রাহমানের ৮৭তম জন্মদিন আগামী ২৩ অক্টোবর। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন সংগঠন ও সংস্থা কর্মসূচি গ্রহণ করেছে।
কবির স্মরণে শুক্রবার আলোচনা সভা, কবিদের কণ্ঠে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রাহমান স্মৃতিপরিষদ-এর যৌথ উদ্যোগে ২৩ অক্টোবর শুক্রবার বিকাল ৪ টায় বাংলা একাডেমির রবীন্দ্রচত্ত্বরে এসব কর্মসূচি পালন করা হবে।
এতে শামসুর রাহমান স্মৃতিপরিষদের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান সভাপতিত্ব করবেন। আলোচনায় অংশ নেবেন কবি সৈয়দ শামসুল হক, কবি-রাষ্ট্রবিজ্ঞানী বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ও বাংলা একাডেমি মহাপরিচালক শামসুজ্জামান খান। স্বাগত বক্তব্য রাখবেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ। কবিকণ্ঠে নিবেদিত কবিতা পাঠ করবেন রবিউল হুসাইন, হাবীবুল্লাহ সিরাজী, রুবী রহমান, মুহম্মদ নূরুল হুদা, নূহ-উল-আলম লেনিন, কাজী রোজী, শিহাব সরকার, নাসির আহমেদ, কাজল বন্দোপাধ্যায়, রবীন্দ্র গোপ, কামাল চৌধুরী, হালিম আজাদ, আসাদ মান্নান, মুনীর সিরাজ, শাহজাদী আঞ্জুমান আরা, আমীরুল ইসলাম, আসলাম সানী, তারিক সুজাত, অঞ্জনা সাহা, মৃত্তিকা গুণ ও দীপিতা রাহমান।
শামসুর রাহমানের কবিতা থেকে আবৃত্তি করবেন লায়লা আফরোজ, রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন নিপু, আহ্কাম উল্লাহ ও নায়লা তারান্নুম কাকলি।
সংগীতে অংশ নেবেন রফিকুল আলম, মহীউজ্জামান চৌধুরী, বুলবুল মহলানবীশ, মাহজাবিন রহমান শাওলী, উত্তম ঘোষ প্রমুখ। এম. আর ওয়াসেকের পরিচালনায় নৃত্য পরিবেশন করবে নন্দন কলা কেন্দ্র-এর শিল্পীরা। কবির অনুরাগী ও শুভাকাক্সক্ষীদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।