বকশীগঞ্জে পাট বীজ উৎপাদনকারী কৃষকের মাঝে বিনামূল্যে সার বিতরণ

G M Fatiul Hafiz Babu
জিএম ফাতিউল হাফিজ বাবু

জামালপুরের বকশীগঞ্জে পাট অধিদপ্তরের চলতি মৌসুমের সার বিতরণ কার্যক্রমের আওতায় 
২৫০ জন পাট উৎপাদনকারী কৃষকের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পাট অফিসের উদ্যোগে উপজেলা চত্বরে এসব সার বিতরণ করা হয়। সার বিতরণ করেন বকশীগঞ্জ ইউএনও নার্গিস পারভীন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান উপসি'ত ছিলেন। প্রতিটি কৃষককে ২২ কেজি বিভিন্ন রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা পাট অফিস সূত্রে জানা যায়, দেশে সোনালী আশের ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার কৃষকদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় পাট অধিদপ্তরের উদ্যোগে সার বিতরণ করা হচ্ছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top