কক্সবাজারের টেকনাফ পৌরসভায় ৯৯০ পিস ইয়াবা ও চারটি স্বর্ণের বারসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। আটকদের মধ্যে একজন নারী।
মঙ্গলবার দুপুরে পৌরসভার চৌধুরীপাড়া ট্রানজিট ঘাটে তাদের আটক করা হয়। এরা হলেন- মিয়ানমারের মংডুশহরের সুধাপাড়া গ্রামের মো. উসমান (৩৭) একই এলাকার মিনারা বেগম (৩৫)।
টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, উসমানের কাছ থেকে ৫৬ ভরি ওজনের এসব স্বর্ণবার ও মিনারা বেগমের কাছ থেকে ৯৯০ পিস ইয়াবা জব্দ করা হয়। স্বর্ণবারগুলোর মূল্য ২৫ লাখ ও ইয়াবাগুলোর মূল্য তিন লাখ টাকা।
তিনি আরে জানান, তাদেরকে থানায় সোর্পদ করা হয়েছে। মামলাও হবে।

