গ্রিস উপকূলে অভিবাসীবাহী জাহাজ ডুবিতে নিহত ১০

S M Ashraful Azom
গ্রিসের অদূরে অভিবাসীবাহী জাহাজ ডুবিতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এই ঘটনায় তিন শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৭ জন শিশু। কত জন নিখোঁজ আছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। চারটি জাহাজে করে অভিবাসীরা তুরস্ক থেকে বিপজ্জনক সমুদ্র পাড়ি দিচ্ছিল।
 
জানা গেছে জাহাজে সাড়ে তিনশ’র বেশি লোক ছিল। এদের অনেকে হাইপোথার-মিয়ায় ভূগছিল। এদেরকে গ্রীক দ্বীপ লেসবোসের উত্তর উপকূলের অদূর থেকে উদ্ধার করা হয়। লেসবোস ইউরোপে ঢোকার একটি প্রধান প্রবেশ পথ। এই পথ দিয়ে অভিবাসীদের স্রোত ইউরোপে প্রবেশের প্রচেষ্টা চালায়। ছবিতে দেখা গেছে দ্বীপটির উপকূলে চিকিত্সকরা অজ্ঞান শিশুদের জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন। পরে সন্ধ্যায় গ্রিসের অ্যাগাথোনিসি দ্বীপের অদূরে ডুবে যাওয়া এক নারী ও দুই শিশুর মৃতদেহ পাওয়া গেছে। স্থানটি তুরস্ক উপকূল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে।
 
পুলিশ জানায়, বন্দর পুলিশ তিন শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে। টহল জাহাজ, মাছ ধরার নৌকা ও এমনকি স্থানীয়রাও জেট স্কি নিয়ে উদ্ধার তত্পরতায় যোগ দেয়। রাতের বেলা ঝড়ো বাতাসের কারণে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তত্পরতা ব্যহত হয়। বন্দর পুলিশ জানায়, কতজন মানুষ পানিতে রয়েছে তা   জানা যায়নি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top