নিজের গানের ছন্দে আবারও কামব্যাক করেছেন বেশ ক’মাস আগেই। সর্বশেষ ডিজে রাহাতের কম্পোজিশনে নতুন গান রিলিজ করেছেন। এছাড়াও গানটির ভিডিওর কাজও চলছে। কানিজ সূবর্ণার এই নতুন গান নিয়ে কামব্যাক প্রসঙ্গে ডিজে রাহাত বলেন, ‘আন্তর্জাতিকমানের মেধাবী শিল্পী কানিজ সূবর্ণা। আমরা তাকে ঠিকভাবে উপস্থাপন করলে তিনি বাংলা গানকে অনেক কিছু দিতে পারবেন।’
এদিকে এরই ভেতরে বেশকিছু টিভি শোতে অংশ নেওয়ার পর কানিজ সূবর্ণার গানে বা সুর ছন্দের বিন্দুমাত্র ব্যত্যয় ঘটেনি, যা দর্শকরা মুগ্ধ হয়ে উপভোগ করেছেন। তাই এখন নিয়মিত প্র্যাকটিস সেশনেও অংশ নিচ্ছেন। বেছে বেছে ভালো কিছু স্টেজ শোতে নিয়মিত থাকবেন। পাশাপাশি শিল্পী কানিজের একাধিক জনপ্রিয় গানগুলো নিয়ে ভাবছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘গানগুলোর ভিডিও রিলিজ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাই এখন থেকে নিয়মিত মিউজিক ভিডিও রিলিজ দেবো আমি।’

