বিএনপি চোর ডাকাতের পাটি শেরপুরে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী

G M Fatiul Hafiz Babu
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি চোর ডাকাতের পার্টি। খালেদা জিয়া নিজে এতিম খানার টাকা মেরে দিয়েছেন, জিয়া চেরিটেবল অরফানেজ’র টাকা,তার ছেলে আরাফাত রহমানের মানিলন্ডারিং করে শাস্তি হয়েছে।আরেক ছেলে  তারেক আজ সে ফেরারী ও ইন্টারপোলের আসামী, আর অন্য দিকে শেখ হাসিনার ছেলে-মেয়ে হীরার টুকরা, শেখ হাসিনার ছেলে জয়  আইটি বিশেষজ্ঞ।
২৩ অক্টোবর তিনি শুক্রবার তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গাছগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেনীর ছাত্র ছাত্রীদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ কালে এক সংক্ষিপ্ত সমাবেশে এ সব কথা বলেন।
তিনি  বলেন, জলবায়ূ পরিবর্তনে আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন হয়েছেন, জাতি সংঘের আমেরিকার পেসিডেন্টের সাথে কো-চেয়ারম্যান হয়েছেন, সভাপতি  করেছেন, বাংলাদেশ এর আগে এতে সম্মান পায়নি, পেয়েছেন কি ভাবে? পেয়েছেন নিজের যোগ্যতা বলে, শেখ হাসিনা যে ভাবে দেশ চালাচ্ছেন, মেয়েদের শিক্ষা, গ্রামে-গ্রামে স্যানিটেশন, এমনিভাবে আইসিটি, আইটি শিক্ষা, সব কিছুতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
কৃষিমন্ত্রী বলেন, আমরা ঢাল-তলোয়ার নিয়ে যুদ্ধ না করে, আইনি লড়াইয়ে মায়ানমারের সঙ্গে সমুদ্র সীমার আর একটি বাংলাদেশ পেয়েছি এবং ভারতের সাথে আইনি লড়াইয়ে সমুদ্র সীমা ঠিক  করেছি,আর অন্য দিকে বিএনপি বেরুবাড়ী বেরুবাড়ী করছিল, বেরুবাড়িতো নয় কান্দা মরিয়া যায়, এমনিভাবে ভারতের সাথে সীটমহল নিয়ে আমরা ডবল এর সম্মান পেয়েছি।
কাজেই যোগ্যতার বলে আজকে জননেত্রী শেখ হাসিনা পৃথিবীর যে কোন জায়গায়  সম্মানের সঙ্গে শুধু বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন না নিজেই সম্মান বয়ে নিয়ে আসেন ।
এ সময় শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ডাঃ এ এম পারভেজ রহিম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারীশ, কৃষি বিভাগের উপ-পরিচালক ড. আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফজলুল হক, কোষাদক্ষ গোপাল চন্দ্র সরকার, দপ্তর সম্পাদক রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ মোল্লা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমানসহ স'ানীয়  প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপসি'ত ছিলেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top