সেবা ডেস্ক: জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা ও শুদ্ধসর প্রকাশনীর প্রকাশ আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে আগামীকাল রবিবার বিকাল তিনটায় সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
শনিবার সন্ধ্যায় ফয়সল আরেফিনকে কুপিয়ে হত্যার পর ইমরান বলেন, ‘এই হত্যার মাধ্যমে প্রমাণ হয়েছে দেশের কোনো নাগরিক নিরাপদ নয়।’
