জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে গাঁজাসহ ৮ গাঁজা মাদক সেবন কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় গাঁজা খাওয়ার সরঞ্জামও উদ্ধার করা হয়। সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাট্টাজোড় ইউনিয়নের দত্তেরচর মাজার এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল শাহাজাহান (৩০), সাইফুল (২৫), সাখাওয়াত (৩৫), সামাদ (৩০), আব্দুল (৩৭), দুলাল (৪৫), মাসুদ (৩৫) ফারুক (৪০)। তাদের বাড়ী বকশীগঞ্জ ও শ্রীবরদী উপজেলার বিভিন্ন গ্রামে।
বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা সেবনরত অবস'ায় বকশীগঞ্জ উপজেলার দত্তেরচর মাজার এলাকায় অভিযান চালিয়ে ওই ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও একই রাতে পৌর শহরের খাদ্য গুদামের সামনে অভিযান চালিয়ে সোলায়মান (৩০) নামে আরও এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বকশীগঞ্জ থানার ওসি পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।