নিজস্ব প্রতিবেদক
মুসলমানদের শোকের মাস মহররম এর পবিত্র আশুরা উপলক্ষে বকশীগঞ্জে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মেরুরচর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ।
এসময় বক্তৃতা করেন বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল হালিম মন্ডল, মাদরাসা সুপার শফিউল ইসলাম , মেরুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মোজাম্মেল হক মাস্টার, মেরুরচর জামে মসজিদের খতিব মাওলানা হামিদুল ইসলাম, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিউল হাসান লাভলু , জাহাঙ্গীর আলম পুলক প্রমুখ।
ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন মক্তব, প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসার ৯০ জন শিশু শিক্ষার্থী অংশ নেন।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
###
