আগামীকাল স্টার সিনেপ্লেক্সে প্যারানরমাল অ্যাক্টিভিটি

S M Ashraful Azom
আগামীকাল ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে সুপারন্যাচারাল হরর চলচ্চিত্র ‘প্যারানরমাল অ্যাক্টিভিটি:দ্য ঘোস্ট ডাইমেনশন’। বিশ্বব্যাপী জনপ্রিয় ‘প্যারানরমাল অ্যাক্টিভিটি’ সিরিজের ষষ্ঠ চলচ্চিত্র এটি। এবারের চলচ্চিত্রটি আগের ছবিগুলো থেকে একেবারেই আলাদা।
 
এই প্রথমবারের মতো থ্রিডি ভার্সনে দর্শকদের সামনে আসছে ‘প্যারানরমাল অ্যাক্টিভিটি’ সিরিজের কোনো চলচ্চিত্র। আর এ নিয়ে ভৌতিক ছবিপ্রেমী দর্শকরা বেশ উচ্ছ্বসিত। প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স-এর এ চলচ্চিত্রটির ট্রেইলার প্রকাশের পর ২৪ ঘণ্টার মধ্যে প্রায় তিন লাখ বার দেখা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top