লাথিতে পিতার মৃত্যু, মাদকাসক্ত মেয়ে গ্রেফতার

S M Ashraful Azom
টঙ্গী মিরাশপাড়া এলাকার নদীবন্দর সড়কে শুক্রবার সন্তানদের ঝগড়া থামাতে গিয়ে নিজের মাদকাসক্ত মেয়ের লাথিতে পিতা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের (৬৯) মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়েকে গ্রেফতার করা হয়েছে।
 
পুলিশ ও মুন্নির পরিবারের সদস্যরা জানায়, সকালে পারিবারিক বিষয় নিয়ে তার মাদকাসক্ত মেয়ে ফারজানা ইয়াসমিন মুন্নি ও ছেলে রাহাত হোসেন বাবুর (৩৫) মধ্যে কলহ বাঁধে। একপর্যায়ে বিষয়টি মারামারির পর্যায়ে পৌছে। মারামারি থামাতে পাশের ঘরে থাকা বাবা ফজলুল হক এগিয়ে যান। এ সময় মেয়ের লাথিতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাত্ক্ষণিকভাবে তার মৃত্যু হয়। পরে মুন্নির ভাই বাবু আশপাশের লোকজনের সহায়তায় মুন্নিকে রশি দিয়ে বেঁধে পুলিশে খবর দেয়।
 
টঙ্গী মডেল থানা পুলিশের উপপরিদর্শক আবুল খায়ের গিয়ে অভিযুক্ত মেয়ে ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এসআই আবুল খায়ের বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে মুন্নিকে গ্রেফতার করা হয়েছে। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top