কানাডার ২৪তম জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে লিবারেল পার্টি। ফলে কানাডার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু পিয়ারে ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো।
সর্বষেশ ফলাফলে দেখা গেছে, ৩০৮টি আসনে লিবারেল পার্টি ১৯০টি, কনজারভেটিভ পার্টি ১০৩টি, ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ৩৫টি এবং বি কিউ ১০টি আসন পেয়েছে। নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পরে মন্ট্রিয়লে সমর্থকদের উদ্দেশ্যে জাস্টিন ট্রুডোর ইতিবাচক রাজনীতির ডাক দিয়ে বলেন, আজ থেকে ১০০ বছর আগে আমাদের একজন মহান প্রধানমন্ত্রী উইলফ্রিড লরিয়ার রৌদ্রজ্জ্বল পথের কথা বলেছিলেন। তিনি জানতেন রাজনীতি একটি ইতিবাচক শক্তি হতে পারে এবং সেই বার্তাটাই আজ কানাডার মানুষ দিয়েছে। রৌদ্রজ্জ্বল পথ বন্ধুরা, ইতিবাচক রাজনীতিই এটা করতে পারে। এদিকে পরাজয় মেনে নিয়ে ক্যালগারিতে স্টিভেন হার্পার তার দলের সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে হতাশাটা অনুভব করছেন তার দায় শুধু আমার।
এবারের নির্বাচনের বিজয়টা লিবারেলদের জন্য বিশেষ কিছু। ২০১১ সালে অনুষ্ঠিত নির্বাচনে তারা ইতিহাসে প্রথমবারের মতো তৃতীয় হয়েছিল। সংসদে আসন পেয়েছিল মাত্র ৩৪ টি। অথচ এবার সোমবারের নির্বাচন শেষ হওয়ার আগেই ১৫২ টি আসনে তারা এগিয়ে ছিল বলে ঘোষণা আসে। কনজারভেটিভদের ক্ষেত্রে সংখ্যাটা ছিল ৯৫ ও নিউ ডেমোক্রেটিক পার্টির ২৫।

