এটুআই ও ডাক বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

S M Ashraful Azom
আর্থিক সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের 'এক্সেস টু ইনফরমেশন' (এটুআই) কর্মসূচি এবং বাংলাদেশ ডাক বিভাগের মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এটুআই-এর প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং ডাক বিভাগের মহাপরিচালক এবিএম হুমায়ুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
 
স্থানীয় সরকার বিভাগ এবং একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের উদ্যোগে স্থাপিত ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং ডাক অধিদফতরের উদ্যোগে স্থাপিত পোস্ট ই-সেন্টারের মধ্যে সমন্বয় এবং সারাদেশে আর্থিক সেবাভূক্তি সম্প্রসারণের জন্য একটি কার্যকর আর্থিক সেবাভূক্তি মডেল তৈরির জন্য চুক্তিবদ্ধ হয়েছে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং ডাক অধিদফতর। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
 
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং ডাক অধিদফতরের মহাপরিচালক এ.বি.এম হুমায়ুন।
 
এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে ডাক অধিদফতর এবং এটুআই প্রোগ্রামের যৌথ উদ্যোগে পোস্ট ই-সেন্টারও ডিজিটাল সেন্টার টেকসইকরণের লক্ষ্যে নতুন ই-সেবা তৈরি ও বাস্তবায়ন, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, সেন্টারগুলোকে টেকসইকরণের লক্ষ্যে কারিগরি সহায়তা প্রদান, বাংলাদেশ ডাক বিভাগের ইলেকট্রনিক মানি ট্রান্সফার সেবার সম্প্রসারণের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া, পোষ্টাল লাইফ ইনস্যুরেন্স সেবার সম্প্রসারণ, পোস্টাল ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের সকল ধরণের মানুষের জন্য পূর্ণাঙ্গ আর্থিক সেবা নিশ্চিত করার জন্য বহুবিধ উদ্যোগ গ্রহণ করা হবে।
 
সামাজিক নিরাপত্তা কর্মসূচীর ভাতাসমূহ ইলেকট্রনিক উপায়ে প্রদানের লক্ষ্যেপ্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন/সংশোধন ও মাঠ পর্যায়ে বাস্তবায়নের পাশাপাশি সরকারের অন্যান্য পেমেন্ট (যেমন: পেনশন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা) বায়ো-মেট্রিক্স পোষ্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে প্রদানের উদ্যোগ পর্যায়ক্রমে বাস্তবায়িতহবে।
 
এ ছাড়া সমঝোতাস্মারকের আওতায় ই-কমার্সের মাধ্যমে বিক্রিত পণ্যসামগ্রীর যথাস্থানে পৌছে দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ ডাক বিভাগের ডেলিভারি চ্যানেল ব্যবহার, ক্যাশ অন ডেলিভারি’র ক্ষেত্রে মূল্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট উদ্যোক্তা/প্রতিষ্ঠানের কাছে পৌঁছানোর জন্য পোস্টাল সেভিংস ব্যাংক বা মানি ট্রান্সফার সুবিধার ব্যবস্থা করা, পোষ্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে ইলেকট্রনিক পেমেন্টের সুযোগ তৈরি করা সম্ভব হবে।
 
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, ডাক অধিদফতরের মহাপরিচালক এ.বি.এম হুমায়ুন এবং একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের জন্য প্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা। এ ছাড়া এটুআই এবং ডাক অধিদফতরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top