বকশীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ গ্রেপ্তার-৩

G M Fatiul Hafiz Babu
নিজস্ব প্রতিবেদক,
জামালপুরের বকশীগঞ্জে একটি হত্যা মামলার এজাহার ভুক্ত দুই আসামিকে রোববার রাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর ভাটিয়া পাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মিস্টার আলী (৩০) ও একই গ্রামের আফসার আলীর ছেলে আতোয়ার রহমান ওরফে লেবু (৪০) । তারা দু’জনই জানকিপুর ভাটিয়াপাড়া সৈয়দ জামান হত্যা মামলার আসামি।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর ভাটিয়াপাড়া গ্রামের সৈয়দ জামান (৬০) জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ মিস্টার আলী গংদের হাতে নিহত হয়। এঘটনায় বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ থানা পুলিশ রোববার রাতে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার পুড়াগর এলাকার গ্রেপ্তারকৃতদের আত্মীয় বাড়িতে হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে।
এছাড়াও রোববার সন্ধ্যায় এসআই মোশারফ হোসেন পৌর শহরের কামারপট্টি মোড় থেকে শাহীন মিয়া (৩০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে  ।
বকশীগঞ্জ থানার পরিদর্শক (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান পিপিএম (সেবা) জানান, সোমবার সকালে তাদেরকে জেলা আদালতে পাঠানো হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top