চীনের হুঁশিয়ারি সত্ত্বেও যুক্তরাষ্ট্রে জাপানের সঙ্গে ভারতের নৌ মহড়া

S M Ashraful Azom
চীনের হুঁশিয়ারি সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও জাপানকে সাথে নিয়ে বঙ্গোপসাগরে নৌ মহড়া শুরু করেছে ভারত। যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের প্রত্যেকেই উদীয়মান চীনকে দীর্ঘদিন মাথাব্যথার কারণ মনে করে আসছিলো। ফলে বঙ্গোপসাগরে তাদের এই মহড়াকে ক্রমবর্ধমান কৌশলগত জোটের ইঙ্গিত মনে করা হচ্ছে।
 
এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ছয় দিনব্যাপী ‘মালাবার’ মহড়া উপলক্ষে শনিবার বঙ্গোপসাগরের উপকূলে পৌঁছায় ভারত, যুক্তরাষ্ট্র ও জাপানে নৌ বাহিনীর জাহাজ। সামরিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। মহাড়ার অংশ হিসাবে মার্কিন বাহিনী বিমান অবতরণযোগ্য জাহাজ থিয়োডর রুজভেল্ট, একটি মিসাইল জাহাজ এবং একটি পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন মোতায়েন  করেছে। তবে ভারত যাতে চীনবিরোধী কোন জোটে অংশ না নেয় সে বিষয়ে সতর্ক করেছে চীনা রাষ্ট্রীয় দৈনিক।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top