বকশীগঞ্জে ১৫ বোতল ফেনসিডিল সহ যুবক আটক

G M Fatiul Hafiz Babu
আফজাল শরীফ , ঃ


জামালপুরের বকশীগঞ্জে ১৫ বোতল ফেনসিডিল সহ নুর আলম (২৫) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ১১ টায় পৌর এলাকার তিনানী পাড়া মোড় থেকে তাকে আটক করা হয়। সে কামালপুর নয়াপাড়া মির্ধাপাড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে।
বকশীগঞ্জ থানা সূত্রে জানা যায়, বকশীগঞ্জ-কামালপুর মহাসড়কের তিনানীপাড়া মোড়ের মেসার্স পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের সামনে টহল পুলিশ একটি সিএনজি থামিয়ে তল্লাশি করতে শুরু করলে নুর আলম নামে একজন দৌড় দেয়। পুলিশ তাকে তল্লাশি করলে তার কাছ থেকে ভারতীয় ১৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান পিপিএম (সেবা) জানান, রোববার সকালে আটককৃত নুর আলমকে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top