বকশীগঞ্জে স্কাউটদের পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

G M Fatiul Hafiz Babu
জিএম ফাতিউল হাফিজ বাবু ঃ 


জামালপুরের বকশীগঞ্জে “ যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলব না, পরিবেশ দূষণ করব না” স্লোগান নিয়ে উপজেলা স্কাউটদের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার পৌর শহরের বাস স্ট্যান্ড এলাকা, হাইস্কুল রোড এলাকা, পুরাতন গরুহাটি এলাকা ও উপজেলা রোডে এ অভিযান পরিচালনা করা হয়। এতে স্কাউটের ২২৫ জন স্কাউট সদস্য অংশ নেন। পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট সভাপতি  নার্গিস পারভীন।
এসময় পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদিকুর রহমান, উপজেলা স্কাউটের সম্পাদক অধ্যক্ষ রফিকুর ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা নাসির উদ্দিন ও স্কাউট ট্রেইনার গণ উপসি'ত ছিলেন।    
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top