প্রায় তিন হাজার জাল পোস্টাল অর্ডারসহ আইনজীবী আটক

S M Ashraful Azom
ফেনী প্রধান ডাকঘরে দুই হাজার ১৫০টি জাল পোস্টাল অর্ডারসহ মো. নাছির উদ্দিন নামে এক আইনজীবীকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ।
 
বৃহস্পতিবার ফেনী প্রধান ডাকঘরে নিজের পরিচয় গোপন করে এসব পোস্টাল অর্ডার ভাঙ্গাতে গেলে তাকে আটক করা হয়। নাছির উদ্দিন চট্টগ্রাম জেলার ফটিকছড়ির ধর্মপুর গ্রামের বাসিন্দা। তিনি নিজেকে চট্টগ্রাম জজকোর্টের একজন আইনজীবী বলে দাবি করেন।
 
ফেনী প্রধান ডাকঘর সূত্রে জানা গেছে, সকালে আইনজীবী পরিচয়ে শহিদুল ইসলাম সেবা নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সিলকৃত ৫০ টাকা মূল্যের দুই হাজার ১৫০টি পোস্টাল অর্ডার কাউন্টারে ভাঙ্গাতে যায়। এ সময় পোস্টাল অপারেটার শহিদুল ইসলাম এগুলোকে জাল বলে চিহ্নিত করেন। অপারেটার পোস্টাল অর্ডারগুলো পোস্ট মাস্টার গোলাম মহিউদ্দিনের কাছে নিয়ে গেলে তিনিও এগুলোকে জাল হিসেবে নিশ্চিত করেন। প্রতারক নাছির পালাতে চেষ্টা করলে পোস্ট অফিসের কর্মকর্তাকে তাকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। জব্দকৃত জাল পোস্টাল অর্ডারগুলোর মূল্যমান এক লাখ সাত হাজার পাঁচ শ টাকা।
 
ফেনী মডের থানার এসআই মো. মনির হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top