‘বছরের সবচেয়ে আলোচিত শো হবে কারিনা’র এই ঢাকা ট্যুর’

S M Ashraful Azom
ওয়ান মোর জিরো কমিউনিকেশনের ব্যানারে এবারে ঢাকায় আসছেন কারিনা কাপুর। আর আয়োজক হলেন কৌশিক হোসেন তাপস। এর আগে এদেশে সালমান খান, অক্ষয় কুমারসহ বিশ্বের আন্তর্জাতিকমানের সেলিব্রেটিদের নিয়ে শো করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবারে ঢাকায় নিয়ে আসছেন তিনি তিন আন্তর্জাতিক তারকাকে। তারা হলেন বলিউডের শীর্ষ নায়িকা কারিনা কাপুর, রকস্টার খ্যাত নারগিস ফাকরী ও কণ্ঠশিল্পী বেনী দয়াল।
 
উল্লেখ্য, বলিউডের এই পর্যায়ের শীর্ষ নায়িকার এটিই হবে প্রথম ঢাকা সফর।
 
এছাড়াও আয়োজক গান বাংলার প্রধান নির্বাহী কৌশিক তাপস বলিউডের প্রখ্যাত কম্পোজার সেলিম সুলায়মান-এর সাথে একসাথে কাজ করার উদ্যোগ নিচ্ছেন। কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ জানুয়ারি। এই বিশেষ কনসার্টের টিকেট মূল্য রাখা হয়েছে ৫ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা। বিস্তারিত জানাতে বিভিন্ন চ্যানেলে ক্যাম্পেইন খুব শিগগিরই শুরু করবেন বলে জানান তিনি।
 
বিশেষ এই কনসার্ট প্রসঙ্গে কৌশিক হোসেন তাপস বলেন, ‘সব সময়ই চেষ্টা করেছি যা কিছু করবো তা যেন আন্তর্জাতিকমানের কোনো কিছু হয়। আমাদের গান বাংলার প্রধান উদ্দেশ্যটাও একই। যাতে বাংলা গানকে আন্তর্জাতিকমানে পৌঁছানো যায়। তবে আমাদের প্ল্যানিং ও আয়োজনের সকল প্রস্তুতি নিয়ে এটুকু আত্মবিশ্বাস থেকে বলতে পারি বছরের আলোচিত শো হবে কারিনা’র এই ঢাকা ট্যুর।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top