মধ্যপ্রাচ্য থেকে রেমিট্যান্স এসেছে ২২৪ কোটি ডলার

S M Ashraful Azom
চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) প্রবাসী বাংলাদেশিরা মোট ৩৯৩ কোটি ৩৬ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। বরাবরের মতোই দেশ-ভিত্তিক রেমিট্যান্সে শীর্ষে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। এ অঞ্চলের ৮টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এ সময় ২২৩ কোটি ৬৫ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। বাকি ১৬৯ কোটি ৭১ লাখ ডলার এসেছে মধ্যপ্রাচ্যের বাইরে অন্যান্য দেশ থেকে। বাংলাদেশ ব্যাংকের দেশ-ভিত্তিক রেমিট্যান্স প্রতিবেদন থেকে এ সব তথ্য জানা গেছে।
 
প্রতিবেদন অনুযায়ী—মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বরাবরের মতো রেমিট্যান্স পাঠানোর দিক থেকে সৌদি আরব শীর্ষ অবস্থানে রয়েছে। আলোচ্য সময়ে এ দেশ থেকে মোট ৭৮ কোটি ৫২ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। সৌদির পরই সংযুক্ত আরব আমিরাত থেকে ৭০ কোটি ৪৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এরপরই প্রবাসীরা তিন মাসে কুয়েত থেকে ২৬ কোটি ১৫ লাখ, ওমান থেকে ২৪ কোটি ৯৪ লাখ, বাইরাইন থেকে ১৪ কোটি ৩১ লাখ ও কাতার ৯ কোটি ১৬ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছে। অন্যদিকে একই সময় অন্য দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স এসেছে বেশি। তালিকায় এরপর রয়েছে যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইতালি।
 
অর্থবছরের তিন মাসে মাসে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স এসেছে ৬৭ কোটি ৮৭ লাখ ডলার। একই সময় যুক্তরাজ্য থেকে এসেছে ২৩ কোটি ২৪ লাখ ডলার। এ ছাড়া মালয়েশিয়া থেকে ৩৪ কোটি ৭৯ লাখ, সিঙ্গাপুর থেকে ৯ কোটি ৮১ লাখ, ইতালি থেকে ৯ কোটি ৬২ লাখ এবং অন্যান্য দেশ থেকে ১৯ কোটি ৮৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
 
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন—ব্যাংকিং চ্যানেলে যাতে প্রবাসীরা আয় পাঠান সে জন্য তাদেরকে বিভিন্নভাবে উত্সাহিত করা হচ্ছে। এ ছাড়া, নানা প্রতিকূলতার পরও মানবসম্পদ রফতানি হয়েছে। যার ফলে রেমিট্যান্স আয়ে ইতিবাচক পরিবর্তন এসেছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top