শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের করাচি ইলেকট্রিক ফুটবল ক্লাবকে হারিয়ে দারুণ শুরু করেছে ঢাকা আবাহনী লিমিটেড। রোমাঞ্চকর লড়াই শেষে পাকিস্তানের দলটিকে ৩-২গোলে পরাজিত করে আবাহনী।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় বন্দর নগরীর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে করাচির বিপক্ষে প্রথমে ২-০ গোলে এগিয়ে যায় ঢাকা আবাহনী। ৭৫ মিনিটে ব্যবধান কমায় করাচি। দুই মিনিট পর ৩-১ গোলে এগিয়ে যায় আবাহনী।

নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার শেষ মুহূর্তে পাকিস্তানের দলটি ব্যবধান ৩-২ এ নামিয়ে আনে। এরপর আর কোনো দল গোল করতে না পারায় ৩-২ গোলের জয় দিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব ফুটবল টুর্নামেন্টে শুভ-সূচনা করে আবাহনী।