৫০৩ রানের রেকর্ড জুটির পরে ম্যাচ পরিত্যক্ত

S M Ashraful Azom
নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০৩ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের অ্যারন ফিঞ্চ ও রায়ান কার্টারস। কিন্তু অনুপযুক্ত পিচের কারণে দ্বিতীয় দিনেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে তিন দিনের প্রস্তুতি ম্যাচটি।
পিচের অবস্থা ভাল না থাকায় তৃতীয় দিনের খেলা মাঠে গড়ানো সম্ভব না হওয়ায় দুই দিন শেষেই নিউজিল্যান্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের মধ্যকার শেষ প্রস্তুতিমূলক ম্যাচটি ড্র ঘোষণা করেছেন আম্পায়াররা। তবে এ ম্যাচে এ্যারন ফিঞ্চের পর ডাবল সেঞ্চুরি করলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার রায়ান কার্টার্সও। তাতে ১ উইকেটে ৫০৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে ইনিংস ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় দিনেই ম্যাচটি ড্র ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। 
প্রথম দিনই ক্রিকেট অস্ট্রেলিয়ার স্কোর বোর্ডে বিনা উইকেটে ৩৭৬ রান তুলে ফেলেন কার্টার্স ও ফিঞ্চ। কার্টার্স ১৫৬ রানে দিন শেষ করলেও, ফিঞ্চ ২১৪ রানে অপরাজিত থাকেন। ম্যাচের দ্বিতীয় দিন ডাবল-সেঞ্চুরির স্বাদ পান কার্টার্স। আর ট্রিপল সেঞ্চুরির দিকেই এগিয়ে যাচ্ছিলেন ফিঞ্চ। কিন্তু এরপরই ম্যাচটি ড্র’তে শেষ করতে বাধ্য হন আম্পায়াররা। কারণ পীচ খেলার অনুপযোগী হয়ে পড়ে। 
খেলা ড্র ঘোষণার আগে কার্টার্স ১৮টি বাউন্ডারিতে ৩৬৪ বলে ২০৯ রান করে আউট হন। তবে ২৮৮ রানে অপরাজিত ছিলেন ফিঞ্চ। তার ৩৬৩ বলের ইনিংসে ২৪টি চার ও ৭টি ছক্কার মার ছিলো।  তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামী ৫ নভেম্বর মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ব্রিসবেনে। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top