ফিফা সভাপতি সেপ ব্লাটারকে ৯০ দিনের জন্য বরখাস্ত করেছে ফিফার এথিক্স কমিটি।
গত
মাসে সুইস কর্তৃপক্ষ ব্লাটারের বিরুদ্ধে ফৌজদারী তদন্ত শুরু করে। তার
বিরুদ্ধে অভিযোগ তিনি ‘ফিফার জন্য নেতিবাচক’ এমন চুক্তি করেছেন এবং
ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মিশেল প্লাতিনিকে ‘অবৈধ উপায়ে অর্থ’
দিয়েছেন।
সুইজারল্যান্ডের
জুরিখে সোমবার থেকে এথিক্স কমিটির সভা চলছে। বুধবার কমিটি ব্লাটারকে
বরখাস্ত করলেও ফ্রান্সের সাবেক ফুটবল তারকা প্লাতিনির বিষয়ে কোনো সিদ্ধান্ত
এখনও নেওয়া হয়নি।
