টপলেস ছবি নিয়ে যা বললেন জ্যাকি শ্রফ কন্যা কৃষ্ণা

S M Ashraful Azom
কিছুদিন আগেই স্যোশাল মিডিয়ায় অর্ধনগ্ন ছবি প্রকাশ করে আলোচনা-সমালোচনায় এসেছেন জ্যাকি শ্রফ কন্যা এবং টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফ। সেই ছবি ভাইরাল হয়ে উঠার পর কৃষ্ণার বাবা জ্যাকি শ্রফ বলেছিলেন, ‘ছবিতে কৃষ্ণার গায়ে টাওয়েল রয়েছে। তাই ওটা কিছুতেই ন্যুড ছবি নয়’।

কিন্তু সেই রেশ যেতে না যেতেই আবারো আলোচনায় চলে এসেছেন জ্যাকি কন্যা। আলোচনার বিষয় সেই আগের মতো অর্ধনগ্ন ছবি। সোশ্যাল মিডিয়ায় আবারো টপলেস ছবি পোষ্ট করেন কৃষ্ণা। কিন্তু এবার বাবা নয়, কৃষ্ণা নিজেই সেই ছবির জন্য যুক্তি দিয়েছেন।

কৃষ্ণা বলেছেন, ‘টপলেস বা নগ্ন মানে নিপল শো করা। আমি তা করিনি। তাই আমার ইন্সটাগ্রামের ছবি নিয়ে এত চর্চা হওয়ার কোনও কারণ নেই’। তিনি আরও জানিয়েছেন যে, ‘জেনে বুঝেই সেই ছবি সোশ্যাল সাইটে শেয়ার করেছেন। যদি তিনি নগ্ন হতেন, তা হলে সেই ছবি সকলের সঙ্গে শেয়ার করার প্রশ্নই ওঠে না। কারণ, এতে তার বাবা জ্যাকি এবং দাদা টাইগার শ্রফের সম্মান জড়িয়ে রয়েছে’।

ফিল্মে এখনও দেখা যায়নি কৃষ্ণাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিজের খোলামেলা ছবি পোষ্ট করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top