সুবিচারের সম্ভাবনা সম্পূর্ণরূপে তিরোহিত: খালেদা জিয়া

S M Ashraful Azom
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘বাংলাদেশে এখন অন্যায়, অবিচার আর অনাচারের দুঃসময় বয়ে চলেছে। এ দেশে মানুষের সুবিচার পাওয়ার সম্ভাবনা এখন সম্পূর্ণরূপে তিরোহিত হয়ে গেছে। অন্যায়ের বিরুদ্ধে লড়তে ১০ মহররমের আত্মত্যাগের চেতনা বুকে ধারণ করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করতে হবে।’
 
শুক্রবার পবিত্র আশুরা উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
 
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘অন্যায়, অবিচার, অন্যায্য, অবৈধ অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া প্রতিটি মানুষের কর্তব্য। ইসলাম আমাদের সে শিক্ষাই দেয়। মহানবী (সা.)ও অন্যায়কে প্রতিহত করতে নির্দেশ দিয়ে গেছেন। তাঁর উম্মত হিসেবে আমাদের কর্তব্য যে কোনো গণবিরোধী ক্ষমতাসীন গোষ্ঠীর কৃত অনাচার আর অবৈধ ক্ষমতার দাপটে মানুষকে দমিয়ে রাখার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।’
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top